ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ৯ সেপ্টেম্বর ;
প্রয়াত হলেন রাজ্য দাবা সংস্থার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট লেখক মানস দেববর্মন। সোমবার দুপুরে কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড স্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে ওনার বয়স ছিল ৮৪। রেখে গেছেন স্ত্রী সহ দুই কন্যাকে। মুত্যুর খবর ছড়িয়ে পড়তে নেমে আসে শোকের ছায়া। ওনার বাড়িতে হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্য মন্ত্রী মানিক সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিরা। শ্রদ্ধা জানানোহয় এদিন বিকেলে প্রথমে রবীন্দ্র ভবনের সামনে পরে উমাকান্ত স্কুলের সামনে। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকেও জানানও হয় শোক। রাজ্য দাবা সংস্থার সচিব প্রদীপ রায় উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


















