News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশবরেণ্য ইএন টি সার্জন ও নিউরোসার্জনদের উপস্থিতিতে রাজ্যে সর্বপ্রথম লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ
Image

দেশবরেণ্য ইএন টি সার্জন ও নিউরোসার্জনদের উপস্থিতিতে রাজ্যে সর্বপ্রথম লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের ই এন টি ডিপার্টমেন্টের হেড এন্ড নেক সার্জারির উদ্যোগে এই প্রথম মেডিকেল শিক্ষার্থীদের জন্য শবদেহের ব্যবচ্ছেদের মাধ্যমে লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ সংঘটিত হলো গত ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৪।

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই উপলক্ষে সারা দেশের বিশিষ্ট নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা ও নিউরোসার্জনরা উপস্থিত ছিলেন। মোট ৬৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে এই ক্যাডাভারের (শবদেহের) ব্যবচ্ছেদ সম্পন্ন হয় এবং তারা দুইটি সাইনাস অস্ত্রোপচারও সম্পন্ন করেন।

ত্রিপুরায় এই প্রথম এত বড় মাপের সার্জিক্যাল ওয়ার্কশপ সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান এবং এই অনুষ্ঠান আয়োজন কমিটির চেয়ারম্যান প্রফেসর (ডাঃ) বিপ্লব নাথ এবং সেক্রেটারি ডাঃ সুকুমার দেববর্মা। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top