News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কড়া হাতে কুকি জঙ্গিদের দমন এবং ইউনিফাইড কমান্ড মোতায়েনের দাবিতে ইমফলে রাজভবন প্রাঙ্গণে ছাত্র-আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ
Image

কড়া হাতে কুকি জঙ্গিদের দমন এবং ইউনিফাইড কমান্ড মোতায়েনের দাবিতে ইমফলে রাজভবন প্রাঙ্গণে ছাত্র-আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ

ইমফল, ৯ সেপ্টেম্বর (হি.স.) : কড়া হাতে কুকি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রাজ্যে ইউনিফাইড কমান্ড মোতায়েন সহ আরও কয়েকটি দাবির ভিত্তিতে ইমফলে রাজভবন প্রাঙ্গণে আজ সোমবার ছাত্র-আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছেন। ছাত্রদের আরও দাবি, ‘কর্তব্যপালনে ব্যর্থ বলে নৈতিক দ্বায়িত্ব স্বীকার করে’ মণিপুরের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা এবং ডিজিপিকে অবিলম্বে তাঁদের পদ থেকে অপসারণ করতে হবে, রাজ্যে নিয়োজিত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে মণিপুর ছেড়ে যেতে হবে। কারণ তাঁরা নীরব দর্শক ছাড়া আর কিছুই নয়।

তাছাড়া তাঁদের আরও দাবি, রাজ্যের ১০ জন কুকি-জো বিধায়ককে বাদ দিয়ে ৫০ জন বিধায়ককে তাঁদের চূড়ান্ত অবস্থান ঘোষণা করতে হবে। ছাত্ররা বলেন, ‘হয় কুকি-জো বিধায়কগণ তাঁদের সম্প্রদায়ভুক্ত জঙ্গিদের দমন করুন, নতুবা তাঁরা নৈতিক দায় স্বীকার করে অবশ্যই পদত্যাগ করুন।’

বিক্ষোভস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারী ছাত্ররা বলেন, ‘রাজ্যপালের মাধ্যমে ভারত সরকারের কাছে আমাদের দাবি, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মণিপুর সরকারের কাছে ইউনিফাইড কমান্ডের কর্তৃত্ব হস্তান্তর করতে হবে। মণিপুরকে বাঁচাতে হবে। কারণ আমরা ভারতীয়। সরকার না পারলে মণিপুরকে নিজের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে আমাদের হাতে ছেড়ে দিন।’

ছাত্র নেতারা বলেন, ‘মণিপুরের যথেষ্ট ছিল। আর আমরা সহ্য করতে পারছি না। যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকার মেইতেইদের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়, তা-হলে রাজ্যের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হবে। আমাদের ভবিষ্যত বাঁচাতে প্রতিটি উপায় ব্যবহার করে লড়াই শুরু করবে ছাত্রসমাজ।’ ছাত্ররা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা পিছপা হবেন না।

ইমফলে রাজভবনের প্রাঙ্গণে অবস্থানকারী আন্দোলনকারীদের একাংশ পরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সামনে গিয়ে জমায়েত হয়ে তাঁদের দাবির ভিত্তিতে স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, আজ এ ধরনের আন্দোলন ইমফল পশ্চিম, কাকচিং এবং থউবাল জেলায়ও সংগঠিত হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল মুখ্যমন্ত্রী এ বীরেন সিংয়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ এবং বিধায়করা রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে ইউনিফাইড কমান্ড পরিচালনা করতে রাজ্য সরকারের হাতে ক্ষমতা প্রদান সংবলিত এক স্মারকপত্র পেশ করেছিলেন।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top