News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের দোহা‌লিয়ায় একই রা‌তে পর পর আট‌টি দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রি, তদ‌ন্তে পু‌লিশ
Image

করিমগঞ্জের দোহা‌লিয়ায় একই রা‌তে পর পর আট‌টি দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রি, তদ‌ন্তে পু‌লিশ

পাথারকান্দি (অসম), ৯ সেপ্টেম্বর (হি.স.) : বৃ‌ষ্টি‌ভেজা রাত‌কে মোক্ষম হা‌তিয়ার ক‌রে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন দোহা‌লিয়া শিববা‌ড়ি এলাকায় একই রা‌তে পর পর আট‌টি দোকা‌নে সংগঠিত হয়েছে দুঃসাহসিক চু‌রি। এতে নতুন ক‌রে চোরাতঙ্ক বিরাজ কর‌ছে বৃহত্তর এলাকায়।

স্থানীয়রা জানান, আজ সোমবার ভোররাত প্রায় দু‌টো নাগাদ চোরের এক দল বৃ‌ষ্টির সু‌যোগে এলাকার এক‌টি দোকা‌নের পেছ‌নের দরজা ভেঙে ভিত‌রে প্রবেশ ক‌রে। তারা সা‌রিবদ্ধ দোকানগু‌লোর পা‌র্টিশন ভেঙে কয়েকটি দোকা‌নে ঢুকে। এভা‌বে রাস্তার উভয় পা‌শে আট‌টি দোকা‌নে চু‌রির ঘটনা সংগঠিত করেছে চোরের দল।

যে সব দোকানে চুরি হয়েছে সেগুলি মিটন দে‌বের মু‌দি দোকান, আশিস ধ‌রের জু‌য়েলা‌রি, রূপক চক্রবর্তীর ফা‌র্মাসি, ইন্দ্রজিৎ দা‌সের সব‌জির দোকান, হিমাংশু না‌থের ফা‌র্মাসি, মিঠু দা‌সের মোবাইল ফোনের দোকান, সুধাংশু না‌থের মু‌দি দোকান এবং সু‌জিৎ ধ‌রের চা‌য়ের দোকান।

ধারণা করা হ‌চ্ছে, বৃ‌ষ্টিপাতের দরুন বাজা‌রের প্রহরারতরা অন্য কোথাও আশ্রয় নি‌য়েছিলেন। ‌কিন্তু সামান্য দূর‌ত্বে ছিল পু‌লি‌শের এডি ক্যাম্প। এডি ক্যা‌ম্পের কর্মীরা কোথায় ছিলেন, উঠেছে প্রশ্ন।

আটটি দোকান থে‌কে বি‌ভিন্ন সামগ্রী ও নগদ টাকা এবং জু‌য়েলা‌রি দোকান থে‌কে কিছু স্বর্ণালঙ্কারও চু‌রি ক‌রেছে চো‌রেরা। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিকদের প্রচুর ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

আজ সোমবার সকা‌লে পাথারকা‌ন্দি থানার পু‌লি‌শকে চুরির ঘটনা জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশের এক‌টি দল এসে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় চোরদের সঙ্গে নিয়ে বাইরের চোরের দল দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করেছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top