News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিটিআর-এ পর্যটক টানতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন বিটিসি কর্তৃপক্ষ : ইএম ধর্মনারায়ণ
Image

বিটিআর-এ পর্যটক টানতে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন বিটিসি কর্তৃপক্ষ : ইএম ধর্মনারায়ণ

কোকরাঝাড় (অসম), ৯ সেপ্টেম্বর (হি.স.) : বিটিআর (বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন)-এ পৰ্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় উদ্ভিদ, প্রাণীজগত পর্যটকদের আকর্ষণ করতে যথেষ্ট। এছাড়া বেশ কয়েকটি জাতীয় উদ্যানেরও সম্ভাবনা রয়েছে বিটিআর-এ। পর্যটন মানচিত্রে বিটিআর-এর স্থান অঙ্কিত করতে এবং পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্ৰে আরও সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ বিটিসি। বলেছেন বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)–এর পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ (কার্যনির্বাহী সদস্য বা ইএম) ধর্মনারায়ণ দাস।

আজ সোমবার কোকরাঝাড়ে অবস্থিত ট্যুরিজম সিএইচডি-র কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হোয়াইট-ওয়াটার রিভার রাফটিং গাইড এবং সেফটি ট্রেনিং প্রোগ্রাম উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা পেশ করছিলেন ধর্মনারায়ণ। তিনি বলেন, বিটিআর-এর অসংখ্য রোমাঞ্চকর স্থল রয়েছে, যেখানে প্যারাগ্লাইডিং এবং ওয়াটার রাফটিং-এর মতো কার্যক্রম পর্যটনকে সমৃদ্ধ করতে পারে। তিনি বগামটিতে ওয়াটার রাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের বিদ্যমান সুবিধার কথাও তাঁর বক্তব্যে টেনে এনেছেন।

প্ৰসঙ্গত কচুগাঁওয়ের রাইমনা জাতীয় উদ্যানের সংকোশ নদীতে হোয়াইট-ওয়াটার রিভার রাফটিং গাইড এবং সেফটি ট্রেনিং প্রোগ্রাম গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু করেছিল বিটিসির পর্যটন বিভাগ। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ছিল কর্মসূচির শেষ দিন। কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে ইএম ধর্মনারায়ণ দাস এবং অন্যান্য অতিথিবর্গ ১৫ জন প্রশিক্ষার্থীকে শংসাপত্র বিতরণ করেছেন।

বিটিসি-প্রধান প্রমোদ বড়োর অন্যতম দৃষ্টিভঙ্গির অঙ্গস্বরূপ এই প্রচেষ্টা পর্যটন ক্ষেত্রে বিটিআরকে আরও উন্নীত করতে এবং এতদঞ্চলের যুবকদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

বিটিসি ট্যুরিজম-এর সিএইচডি জয়ন্তকুমার শর্মা সঞ্চালিত আজকের অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন বিটিসি-র যুগ্মসচিব পামি ব্রহ্ম, অসমের রাফটিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ হুসেন এবং উত্তরাখণ্ডের রাফটিং প্রশিক্ষক হরিশ নেগি।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top