News Flash

  • Home
  • খেলা
  • জয়ে ফিরল ব্লাড মাউথ ক্লাব 
Image

জয়ে ফিরল ব্লাড মাউথ ক্লাব 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। 

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট এর সূচি অনুযায়ী সোমবার দশম দিন ১৮তম ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়ন। দুইদলের কাছেই এটি চতুর্থ ম্যাচ। কিন্তু এর আগে তিনটি ম্যাচের মধ্যে লাল বাহাদুর দুটি ম্যাচে জয় পেলেও টাউন ক্লাবের কাছে ধরাশায়ী হয়। অপরদিকে  ফ্রেন্ডস ইউনিয়ন টানা তিন ম্যাচে পরাজয়ের হ্যাট্রিক নিয়ে এদিন চতুর্থ ম্যাচ খেলতে নামে ব্লাড মাউথ এর বিপক্ষে। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে মাউথ ২-১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে ফের আরও একবার ঘুরে দাঁড়ালো। আর ব্লাড মউতের এই জয় পরাজয়ের ধারাবাহিকতা বজায় রাখলো ফ্রেন্ডস। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয় প্রতি আক্রমণের লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত দেখালো ব্লাড মাউথ। ম্যাচের ৭৭ মিনিটে মাইবম লানচেরবা প্রথম গোল করে এগিয়ে দেয় ব্লাড মাউথকে। প্রথম গোলটি ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলাররা পরিশোধ করার আগেই দুই মিনিটের ব্যবধানে মাইবম নরেশ মাইতি ব্লাড মাউথ এর পক্ষে দ্বিতীয় গোল করে দলকে অনেকটা চালকের আসনে পৌঁছে দেয়। এই অবস্থায় ম্যাচের ৮২ মিনিটের মাথায় ফ্রেন্ডস ইউনিয়নের বিশাল জামাতিয়া একটি গোল করে ব্যবধান খানিকটা কমিয়ে আনে। অবশিষ্ট সময়ে দুই দলের ফুটবলাররা প্রতি আক্রমণ চালিয়ে গেলেও নতুন করে আর কোন গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলায় ২-১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় পেল ব্লাড মাউথ ক্লাব। দুইদলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি টিংকু দে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top