News Flash

  • Home
  • খেলা
  • নর্থ-ইস্ট রিজিওনাল ক্যারাটে প্রতিযোগিতায়
Image

নর্থ-ইস্ট রিজিওনাল ক্যারাটে প্রতিযোগিতায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ৭ ও ৮ সেপ্টেম্বর, গুয়াহাটির টি ۔আও  ইন্ডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয় নর্থইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই প্রতিযোগিতা কে.আই.ও অর্থাৎ (ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন) দ্বারা অনুমোদিত ও স্বীকৃত l উক্ত ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন-ই বর্তমানে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন  দ্বারা স্বীকৃতি প্রাপ্ত একমাত্র সর্বভারতীয় পর্যায়ের ক্যারাটে খেলার প্রকৃত ভারতীয় জাতীয় সংস্থা l উক্ত নর্থ ইস্ট আঞ্চলিক ক্যারাটে  চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর উদ্যোগে ৪১ জন প্রতিযোগী ও  প্রতিযোগিনী অংশগ্রহণ করে ও দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ২টি রৌপ্য ও ৬ টি ব্রোন্জ পদক মিলিয়ে   সর্বমোট ৮টি পদক অর্জন করে ও সন্তোষজনক  সাফল্য নিয়ে আসে। পদকজয়ী খেলোয়াড়েরা  হলো – বিরাজ বণিক ও মৃন্ময়ী সূত্রধর, রৌপ্য পদক পেয়েছে। সোহাগ দেবনাথ দিব্যাংক নাহা, আয়তাকসি সরকার জয়দ্রিতা মজুমদার, নেহা মালাকার, দেবযানী গোয়ালা। রাজ্য ক্যারাটে দলের এই অভূতপূর্ব সাফল্যে সারা রাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন এর পক্ষথেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে l রাজ্য দলের কোচ এবং ম্যানেজার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top