News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি করে কর্মবিরতিতে রাজ্যে ২৩ জনের মৃত্যু, সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের
Image

আর জি করে কর্মবিরতিতে রাজ্যে ২৩ জনের মৃত্যু, সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তার জেরে গোটা রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি চলাকালীন এই তথ্য জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য।

উল্লেখ্য, আর জি করে চিকিৎসকদের কর্মবিরতির জেরে কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে শুরু হয়েছে প্রতিবাদও। তার মধ্যেই সুপ্রিম কোর্টে সওয়াল করলেন রাজ্যের আইনজীবী।

অতি সম্প্রতি অভিযোগ উঠেছে কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবর। মৃতের পরিবারের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বলি হয়েছেন তাঁদের ছেলে। কেবল আর জি কর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছে এসএসকেএমের মতো হাসপাতাল।

কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতেও উঠছে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ। যদিও চিকিৎসকদের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এইসব যুক্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।

Releated Posts

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top