News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষভাবে সক্ষম দুই ভাইয়ের সার্বিক সাহায্যে হাত বাড়িয়ে দিলেন শিশু সুরক্ষা কমিশন

বিশেষভাবে সক্ষম দুই ভাইয়ের সার্বিক সাহায্যে হাত বাড়িয়ে দিলেন শিশু সুরক্ষা কমিশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ সেপ্টেম্বর: বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি এসএসবি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় ঠাকুমার কাছে পালিত মাতৃ পিতৃহীন দুই বিশেষভাবে সক্ষম শিশু সন্তান বিশ্বজিৎ দে (১৫) ও শুভজিৎ দে(১৩)কে দেখতে এবং খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে আগরতলা থেকে ছুটে আসেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ সদস্যা চামেলী সাহা, মৈত্রী দেব, ঝুমা বিশ্বাস এবং মনিকা দেববর্মা। তারা এসে কথা বলেন শিশুদের ঠাকুমার আলো রানী দে -র  সাথে এবং বিস্তারিত খোঁজখবর নেন।

তারপর শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান শিশুদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে কথা বলেন দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের সাথে।  তিনি জানান যে ইতিমধ্যেই দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক স্মিতা মল কাজ শুরু করেছেন।  কিছুদিনের মধ্যেই বিশেষভাবে সক্ষম  এই দুই শিশু সন্তানকে বিশালগড়ের অভয়া মিশন হোমে পাঠানো হবে সরকারিভাবে। রাজ্যের বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা জানান সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা আর অল্প কয়দিনের মধ্যেই এই দুইজন বিশেষভাবে সক্ষম ভাই বিশ্বজিৎ এবং শুভজিৎ এর নতুন ঠিকানা হতে চলছে বিশালগরের অভয়া মিশন হোম। সকলের একটাই প্রার্থনা তারা ভালো হয়ে উঠুক এবং সুন্দর জীবন হোক।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top