News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর জি কর কাণ্ডে প্রতিবাদ চলছেই, পূর্ণ সমর্থনের কথা জানালো বামফ্রন্ট
Image

আর জি কর কাণ্ডে প্রতিবাদ চলছেই, পূর্ণ সমর্থনের কথা জানালো বামফ্রন্ট

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): আর জি করের পিজিটি ছাত্রীর নৃশংস হত্যার ঘটনার রবিবার একমাস পূর্ণ হলো। সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, ঘৃণা ও ধিক্কার সঞ্চারিত হয়েছে, ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে তারা যেভাবে এই আন্দোলন সংগঠিত করছেন, বামফ্রন্ট তাদের পূর্ণ সমর্থন জানায় বলে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত একমাসে ন্যায় বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন সংগঠন, গোষ্ঠী ও পেশার মানুষের সমম্মিলিত সুজনশীল, প্রত্যয়ী প্রতিবাদ সংগঠিত হয়েছে। এই নৃশংস ঘটনার রেশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং বিদেশেও প্রচারিত হয়েছে।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আগামীকাল রাত নয়টায় নয় মিনিটের মৌনমুখর প্রতিবাদ স্বরুপ আলো বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। বামফ্রন্ট ঘোষণা করেছে যে এই কর্মসূচি নিয়ে তারা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে। সমস্ত মানবাধিকার আইন মেনে জরুরি পরিষেবা, সহ রাস্তা ঘাট, যানবাহনের আলো নিভিয়ে নিঃশব্দে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। এই প্রতিবাদে সকলকে সামিল হওয়ার কথাও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বামফ্রন্টের সভাপতি বিমান বসু এক বিবৃতিতে বলেছেন, “পিজিটি হত্যার ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে আমরা রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাই।”

Releated Posts

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top