News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলো ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
Image

খোয়াইয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলো ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮সেপ্টেম্বরঃ রবিবার খোয়াইয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলো অল ইণ্ডিয়া ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এদিন খোয়াই শহরের ছয় নং পুর ওয়ার্ডের কাঞ্চনঘাট এলাকায়  প্রায় শতাধিক পরিবারের বন্যাদুর্গত মানুষজনের মধ্যে অল ইন্ডিয়া ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ সদস্য সদস্যারা। ব্যাপক সাড়া পড়ে এদিনের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচী ঘিরে।

রকমারী ধরনের বস্ত্র সম্ভারসহ বিভিন্ন ধরনের রকমারী শিশু খাদ্য বিতরণ করা হয় উপস্থিত মানুষজনদের মধ্যে।ত্রাণ সামগ্রী সংগ্রহ করার ক্ষেত্রে এলাকার স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনেক প্রবীণ প্রবীণাদেরকেও দেখা যায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে।

একশো নয় বছরের এক প্রবীণা ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে আসলে ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ সদস্য সদস্যারা এই প্রবীণার সাথে খোলামেলা    আলাপচারিতায় মেতে উঠেন।এদিন কাঞ্চনঘাটের যে এলাকার মানুষজন ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে আসেন তারা সবাই বস্তিবাসী।ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইনস্যুরেনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শ্যামল চক্রবর্তী,বিকাশ দাস, সুশান্ত সেন চৌধুরী, পার্থ প্রতীম মজুমদার, ক্ষমা চক্রবর্তী, মনীষা চক্রবর্তী ঔ রিমেন দাস প্রমুখ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top