News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা কমিটির উদ্যোগে সব্জির বীজ বিতরণ

খোয়াই জেলা কমিটির উদ্যোগে সব্জির বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: সাম্প্রতিক বন্যায় আমন ধান সহ সব্জির সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে খোয়াই জেলার কল্যাণপুরে। ক্ষতির পূর্ণ তথ্য এখনো সরকারীভাবে হাতে না এলেও রবিবার কৃষকদের পুনরায় কৃষি জমি অভিমুখী করতে কৃষি স্নাতক সমিতির খোয়াই জেলা কমিটির উদ্যোগে কল্যাণপুরের ঘিলাতলী নাট মন্দিরে এক অনুষ্ঠান এর মাধ্যমে ১০০জন বন্যাদুর্গত কৃষককে বেড কভার এবং সব্জির বীজ দেওয়া হয়।

প্রতি কৃষককে ১০০ গ্রাম বরবটি, ১০০ গ্রাম মুলা এবং ১০ গ্রাম ডাটা বীজ দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, খোয়াই জিলা পরিষদ এর সদস্য রাজীব পাল, নিতাই বল প্রমুখ।

কৃষি স্নাতক সমিতির পক্ষে ছিলেন সংগঠন এর রাজ্য সভাপতি জীবন দেববর্মা, রাজ্য কমিটির তিন জন সম্পাদক, কল্যাণপুর কৃষি তত্যাবধায়ক রূপক রায়, সেক্টর অফিসার কৌশিক সাহা এবং কৃষি স্নাতক সমিতির খোয়াই জেলার সমস্ত সদস্যরা। বিধায়ক পিনাকী দাস চৌধুরী সংগঠন এর ধরণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন রাজ্য সরকার ও কৃষির ক্ষতি কে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকল্প ও প্যাকেজ গ্রহণ করে এর মোকাবিলায় এগোচ্ছে। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top