News Flash

Image

নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর: এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান অক্সিজেন পার্কের সামনে জনতার হাতে অবৈধ কফসিরাপ ও এসকফ সহ আটক হয় এক নেশা কারবারি।
পরবর্তী সময় স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মণ, এয়ারপোর্ট থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।

প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে সদর ডিসিএম এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল এসকফ উদ্ধার হয়। এবং পরে গাড়ি সহ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায়। এই বিষয়ে স্থানীয়রা জানান, গান্ধীগ্রাম এলাকা থেকে টিআর০১-এক্স-০৩৯৮ নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতিতে গান্ধীগ্রাম থেকে আসে আগরতলার দিকে। পরবর্তী সময়ে যুবকরা গাড়ির চালকের ভাব দেখে সন্দেহ হলে তাকে আটক করে।  গাড়িতে অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। পরবর্তী সময়ে নেশা সামগ্রী, গাড়ি এবং নেশা কারবারি সুবীর সাহাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

এই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top