News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা মুক্তি কেন্দ্রে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু 
Image

নেশা মুক্তি কেন্দ্রে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু 

আগরতলা, ৭ সেপ্টেম্বর: নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই যুবককে নির্যাতন করা হত। ডুকলি স্থিত সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, আমতলী বাইপাস এলাকা স্থিত সানরাইজ ফাউন্ডেশন নামে নেশা মুক্তি কেন্দ্রে রাহুল দেব নামে যুবকের মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, আজ থেকে চার মাস আগে সুস্থ হওয়ার জন্য স্বামীকে নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলেন।  চলতি মাসে চার মাসের টাকা দিয়ে বাড়িতে আনার কথা ছিল তাকে। কিন্তু গতকাল রাতে ফাউন্ডেশনের কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান রাহুলের প্রচন্ড পেটব্যথা হচ্ছে। তাকে হয় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

কিন্তু পরিবারের লোকজনরা জিবি হাসপাতালে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাহুল দেব বলে দাবি তার। ওই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন মৃতের স্ত্রী। মৃত যুবকের বর্তমানে বৃদ্ধ মা ভাই স্ত্রী এবং তিনটি সন্তান রয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top