News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নির্যাতন বন্ধ করার দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল নারী সমন্বয় কমিটির
Image

নারী নির্যাতন বন্ধ করার দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল নারী সমন্বয় কমিটির

আগরতলা, ৭ সেপ্টেম্বর: নারী নির্যাতন বন্ধ করার দাবিতে রাজধানীর আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। এদিনের মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। 

সংগঠনের নেত্রী পাঞ্চলি ভট্টাচার্য বলেন, রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ সহ অন্যান্য ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। রাজ্যে নারীরা সুরক্ষিত নন। কলকাতায় আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাই সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির তরফে দাবি জানানো হচ্ছে, রাজ্যে নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারী নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। 

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top