নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (হি.স.): ইউএস ওপেনে টানা ১৫টি সেট জিতে সেমিফাইনালে উঠেছিলেন ড্রেপার। কিন্তু শনিবার সিনারের বিরুদ্ধে লড়াই করে তিনি হেরে গেলেন ৫-৭, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে। বিদায় নিলেন ইউএস ওপেন থেকে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেললেন জ্যাক ড্রেপার। প্রথম বার খেলতে নেমে লড়াই করে হারলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের বিরুদ্ধে। আজ ব্রিটিশ টেনিস খেলোয়াড় কোর্টের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেও লড়াই করলেন । অন্য সেমিফাইনালে জিতলেন ফ্রিৎজ। তিনি হারিয়ে দিলেন ফ্রান্সেস টিয়াফোকে। পাঁচ সেটে লড়াই শেষে ফ্রিৎজ জিতলেন ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে। অ্যান্ডি রডিকের পর আবার আমেরিকার কোনও পুরুষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। ২০০৯ সালে রডিক উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন। ফ্রিৎজ এই মুহূর্তে বিশ্বের ১২ নম্বর। ফাইনালে বিশ্বের এক নম্বর সিনারের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।
ইউএস ওপেনের ফাইনালে সিনার ও ফ্রিৎজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















