News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গনেশ পূজাকে কেন্দ্র করে যুব মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবির
Image

গনেশ পূজাকে কেন্দ্র করে যুব মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবির

আগরতলা, ৭ সেপ্টেম্বর: খয়েরপুর বিজেপি মন্ডল অফিসের সামনে গনেশ পূজাকে কেন্দ্র করে  যুব মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী ও বিজেপি দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।  

বিজেপি খয়েরপুর মন্ডলের উদ্যোগে খয়েরপুরে সিদ্ধেদাতা গণেশ পূজোর আয়োজন করা হয়েছে। গণেশ পূজা উপলক্ষে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে চিকিৎসা করে ওষুধপত্র প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী বলেন,  এবছর বন্যায় মানুষের মারাত্মক ক্ষতি হয়েছে। সে কারণেই গণেশ পূজার খরচ বাঁচিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। 

আগামী কিছুদিনের মধ্যেই মেগলীবন্দ চা বাগান এবং বলদাখাল  এলাকায় আরো দুটি স্বাস্থ্য শিবির করা হবে বলে তিনি জানিয়েছেন। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top