News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশি নাগরিক
Image

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশি নাগরিক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: অবৈধ অনুপ্রবেশের দায়ে শনিবার ভোরে ধর্মনগর পুলিশের হাতে আটক চার বাংলাদেশি নাগরিক। পুলিশী জেরায় তারা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  চার বাংলাদেশে কলা শহর দিয়ে সীমান্ত পারাপার করে কুমারঘাট এসেছিল। সারারাত তারা অটোরিকশা করে কুমারঘাট এর বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে। সকালে ধর্মনগর এলআইসি অফিসের সামনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। টহলদারী পুলিশের এই চারজনকে নিয়ে স্বাভাবিকভাবে সন্দেহ জাগে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এই চারজনই বাংলাদেশী। ঢাকায় রুবেল নামে এক ব্যক্তি তাদেরকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছে সেখানে কাজে যোগদান করার পর সে টাকা পাবে বলে। 

যে চারজনকে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তারা হল, মোহাম্মদ হানিফ (৫০) বাড়ি মুরালগঞ্জ বাগেরহাট বাংলাদেশ, মোহাম্মদ ইউসুফ আলী (৩৫) বাড়ি গোপাল পানি বাগেরহাট বাংলাদেশ, পারুল বেগম বাড়ি জামালাটিলা বাগেরহাট বাংলাদেশ এবং জেসমিন আক্তার তার বাড়ি জামিয়া টিলা বাগেরহাট বাংলাদেশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top