News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবিভিপি দ্বারা আক্রমণের শিকার কলেজ পড়ুয়া ছাত্র, অভিযোগ 
Image

এবিভিপি দ্বারা আক্রমণের শিকার কলেজ পড়ুয়া ছাত্র, অভিযোগ 

আগরতলা, ৭ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমার রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পড়ুয়া এবিভিপি- র দ্বারা আক্রমণের শিকার হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল ওই ছাত্রের বাড়িতে যান। 

রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্র দুর্জয় চৌধুরী গতকাল কলেজে যাওয়ার পর বিজেপি আশ্রিত ছাত্র সংগঠন এবিভিপি- ছাত্রের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। অভিযেগ, তাকে ক্লাস রুম থেকে ডেকে নিয়ে কাউন্সিলিং কক্ষের ভিতরে তিন ঘন্টা ধরে আটকে রেখে তাকে শারীরিকভাবে মারধর করে। তার বন্ধু তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে এবং তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। সংখ্যালঘু মুসলিম সমাজের ছাত্র দুর্জয় তাই তাকে মেরে জোরপূর্বক ভাবে তার মুখ দিয়ে ওই বিতর্কিত স্লোগানটি দেওয়ানো হয় ।

তিন ঘন্টা পর কলেজের প্রিন্সিপাল রুমা সাহা উশৃংখল ছাত্রদের কবল থেকে দুর্জয়কে ছাড়ানোর জন্য হস্তক্ষেপ করলেও এবিভিপি এর ছাত্ররা তাতে রাজি হয়নি বরং তাকে আরো মারধর করা হয় ।পরবর্তী সময়ে বিকেল চারটায় বিশালগড় থানার পুলিশ দুর্জয়কে  উদ্ধার করতে সক্ষম হয়। শেষে বিশালগড় থানার একটি মামলা দায়ের করা হয়েছে।  

আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন নির্দেশে ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই এর পক্ষ থেকে ছাত্রনেতা আমির হোসেন বিশালগড় মহকুমা এনএসইউআই ইউনিটের ছাত্র নেতৃত্বদের নিয়ে দুর্জয় চৌধুরীর বাড়িতে যায়। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top