News Flash

Image

দুটি গবাদি পশু সহ আটক দুই দাগি চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: মধুপুর থানার পুলিশ দুই দাগি চোরকে গবাদিপশু সহ আটক করতে সক্ষম হয় দেবীপুর সীমান্ত এলাকা থেকে। জানা যায় সেই দুই দাগি চোরের নাম প্রসেনজিৎ দেববর্মা এবং বিপ্লব দেববর্মা, তাদের উভয়ের বাড়ি দেবীপুর এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, মধুপুর থানার পুলিশের কাছে গোপন খবর আসে দুই চোর দুইটি গরু চুরি করে  সীমান্ত এলাকার দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ সেখানে গিয়ে ওতপেতে বসে থাকে। পরবর্তী সময়ে পুলিশ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। পরে মধুপুর থানার পুলিশ তাদেরকে গরুসহ গ্রেপ্তার করে নিয়ে আসে মধুপুর থানায়।

এদিকে পরবর্তী সময়ে খবর নিয়ে জানা যায় যে দুটি গরু দেবীপুর গোশালা আশ্রম থেকে চুরি হয়েছিল। অন্যদিকে গোশালা আশ্রমের ম্যানেজার গৌরব যাদব মধুপুর থানায় দুটি গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে এজাহার করেছিল।  পরবর্তী সময়ে দুই চোরকে গবাদি পশু সহ দেখতে পেয়ে তিনি জানান সেই দুটি গবাদিপশু গোশালা আশ্রম থেকে চুরি হয়েছিল। এমনকি পশু দুটির কানের মধ্যে চিহ্ন রয়েছে আশ্রমের দেওয়া। তা দেখে অতি তাড়াতাড়ি চিহ্নিত করা হয়েছে।

এদিকে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান দীর্ঘদিন যাবত তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছিল থানায় গরু চুরি নিয়ে। অবশেষে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে কারা যুক্ত রয়েছে অতি দ্রুত বের করে তাদেরকে জালে তুলার পরিকল্পনা নিয়েছে পুলিশ। অন্যদিকে সূত্রের খবর  গোশালা আশ্রমের কিছু শ্রমিকও চোরের দলের সাথে হাত মিলিয়ে সেই কাজ করছে। তাদেরকেও জালে তোলা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top