News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই: মুখ্যমন্ত্রী
Image

সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর : সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই। আইন আইনের পথেই চলবে। কেউই ছাড়া পাবে না। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিধায়ক ইসলাম উদ্দিন এবং বিধায়ক রামু দাস আনীত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। দৃষ্টি আকর্ষণী নোটিশটি ছিল “একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট রাতে জিরানীয়া মহকুমার কৈতরাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংগঠিত করা সম্পর্কে”। এই দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করছে। যা আগে কখনও দেখা যায়নি। রাজ্যে কখনও সাম্প্রদায়িক সমস্যা ছিল না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্থদের আইনমাফিক সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে।

এই দৃষ্টি আকর্ষণী নোটিশ নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক ইসলাম উদ্দিন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top