News Flash

Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধে জনজাতিরা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৬ সেপ্টেম্বর: জলের দাবীতে আবারো পথ অবরোধ করলো ২০৮নং জাতীয় সড়কের শ্রীরামপুর এডিসি ভিলেজ সংলগ্ন শ্রীরামপুর এডিসি ভিলেজের জনজাতিরা।

জলের দাবী নিয়ে আজ সকাল ৯টা থেকে শ্রীরামপুর এডিসি ভিলেজের সামনে জনজাতিরা কমলপুর – খোয়াই ভায়া আগরতলা ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই দিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। এবং যাত্রী জনসাধারনের দুর্ভোগ চরমে উঠে।

অবরোধের খবর শুনে কমলপুর থানার পুলিশবাহিনী ও পানীয় জল, স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে অবরোধ তোলার চেষ্টা করেন কিন্তু অবরোধকারীরা তাদের কথা মানেননি। অবরোধকারীদের বক্তব্য, দুদিন পরপর জলের সাপ্লাইয়ের মেশিন বিকল হয়ে পড়ে। এবার গত ১৫ দিন যাবত গ্রামে জল নেই।

তাদের দাবী জলের মেশিন নতুন এনে আজই বসিয়ে জলের ব্যবস্থা করতে হবে। জলের তীব্র সমস্যার জন্য আজ নিয়ে এই এলাকায় ৮বার পথ অবরোধ করা হয়। কমলপুর পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়াররা প্রতিটি পথ অবরোধ স্থানে এসে জলের ব্যবস্থা করার আশ্বাস দেন, কিন্তু পরবর্তীতে জলের ব্যবস্থা করা হয় না। প্রচন্ড দুর্ভোগে পড়ে জনজাতিরা আজ পথ অবরোধ করেছেন বলে জানালেন জনজাতি রমনীরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top