News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি–র আগস্ট মাসের সেরার তালিকায় মহারাজ, সিলস ও ভেল্লালাগে
Image

আইসিসি–র আগস্ট মাসের সেরার তালিকায় মহারাজ, সিলস ও ভেল্লালাগে

দুবাই, ৬ সেপ্টেম্বর (হি.স.): আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ, ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস ও শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে। এই তিনজনের মধ্যে থেকেই একজনকে আগস্ট  মাসের সেরা ক্রিকেটার বেছে নেবে  আইসিসি।

দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ মনোনয়ন পেয়েছেন আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দারুণ বোলিংয়ের কারণে। সেই সিরিজে এই বাঁহাতি স্পিনার মাত্র ১৬.০৭ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন।

আর ওয়েস্ট ইন্ডিজ হারলেও সেই সিরিজ আলোকিত করেছেন পেসার জেডন সিলস। মাত্র ১৮.০৮ গড়ে ১২ উইকেট শিকার করেন তিনি।

অন্যদিকে শ্রীলংকার দুনিথ ভেল্লালাগে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেই সিরিজে  ৭ উইকেট শিকার করেছেন ভেল্লালাগে। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। করেছেন ১০৮ রান।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top