News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাতুইসা মহকুমার ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাজার ও পরিকাঠামো উন্নয়নে ২৩৯ কোটি ১০ লক্ষ টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে: মুখ্যমন্ত্রী
Image

গন্ডাতুইসা মহকুমার ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাজার ও পরিকাঠামো উন্নয়নে ২৩৯ কোটি ১০ লক্ষ টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর : গন্ডাতুইসায় গত ৭ জুলাই, ২০২৪ তারিখে ৩০কার্ড আনন্দমেলা উৎসব প্রাঙ্গণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ত্রাণ প্রদানের জন্য মব লাঞ্চিং/ মব ভায়োলেন্স প্রকল্পে স্বরাষ্ট্র দপ্তর ধলাই জেলার জেলা শাসককে ১ কোটি ৫৪ লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের বরাদ্দ থেকে ১ কোটি ১২ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বন্টন করা হয়েছে। তাছাড়াও ২ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকার ঘোষিত অতিরিক্ত ত্রাণ রাজস্ব দপ্তর থেকে ধলাই জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে জনস্বার্থে আনা একটি দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। বিধায়ক সুদীপ সরকার ও বিধায়ক নয়ন সরকারের আনা দৃষ্টি আকর্ষনী নোটিশটি ছিল “সম্প্রতি গন্ডাতুইসায় একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবককে খুন ও এই ঘটনার পরবর্তী সময় দেড় শতাধিক বাড়ি, ঘর আক্রমণ, লুটপাট, অগ্নিসংযৌগ ইত্যাদি ঘটনা সম্পর্কে।” এই দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, গন্ডাতুইসা মহকুমার ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাজার, সড়ক, হাসপাতাল, বিদ্যালয়, হিমঘর ইত্যাদি নির্মাণ/ মেরামত ও পরিকাঠামো উন্নয়নে ২৩৯ কোটি ১০ লক্ষ টাকার একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে।

বিধানসভায় এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিকসাহা জানান, ঘোষিত প্রকল্পে গন্ডাতুইসা মহকুমার ৪টি সড়কের জন্য ১৭৭ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করা হবে। গন্ডাতুইসা মহকুমা হাসপাতালের উন্নয়নে ২৪ কোটি ২০ লক্ষ টকা ব্যয় করা হবে। তাছাড়াও মহকুমায় হিমঘর নির্মাণ ও কেজ ফার্মিং-এর জন্য ডুম্বুর হ্রদের সংস্কারের জন্য ৮কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহকুমার ব্যাডমিন্টন ও ফুটবল মাঠের উন্নয়নের জন্য ৮ কোটি টাকা, মহকুমার বিভিন্ন বাজারে স্টল নির্মাণ ও সংস্কারের জন্য ২ কোটি ১০ লক্ষ টাকা, মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ৫ কোটি টাকা, রইস্যাবাড়িতে আম চাষিদের জন্য সৌরশক্তি নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের জন্য ৩ কোটি টাকা, মহকুমার ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং গন্ডাতুইসা বাজার এলাকায় সিসিটিভি বসানোর জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পগুলির মধ্যে নারায়ণপুর বাজারের ৩০টি মার্কেট স্টল নির্মাণের জন্য ১ কোটি টাকা এবং দশরাম চৌধুরী সুপার মার্কেটের সংস্কার ও উন্নয়নের জন্য ১ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের রাজস্ব দপ্তর থেকে ধলাই জেলার জেলাশাসককে দেওয়া হয়েছে। গন্ডাতুইসা মহকুমার জন্য ঘোষিত প্রকল্পের কাজগুলি দ্রুত বাস্তবায়ণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াং এর পরিবারকে ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৪৬টি পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৫ লক্ষ ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আমি গত ৪ আগস্ট রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে গন্ডাতুইসা পরিদর্শনে যাই। তাছাড়াও এই ঘটনায় সাধারণ প্রশাসন থেকে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়। পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় নিরাপত্তারও ব্যবস্থা করা হয়।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top