News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৮২.৬২ শতাংশ পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে : মন্ত্রী
Image

রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৮২.৬২ শতাংশ পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে : মন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর : জলজীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৮২.৬২ শতাংশ পরিবারে এবং শহর এলাকায় ৬০.৫০ শতাংশ পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে গ্রামীণ এলাকার অবশিষ্ট পরিবারগুলিতে জলজীবন মিশনে পাইপ লাইনে পানীয়জল সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, অদ্ভুত ২.০ এবং এডিবি প্রজেক্টের অধীনে শহর এলাকায় অবশিষ্ট পরিবারগুলির মধ্যে পানীয়জল সরবরাহ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর রাজ্যের প্রতিটি পরিবারে পাইপ লাইনে পানীয়জল সরবরাহের লক্ষ্যে মিশন মোডে কাজ করছে।

পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানান, ইতিমধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় মোট ৭ লক্ষ ৫০ হাজার ৪৫টি পরিবারের মধ্যে ৬ লক্ষ ১৯ হাজার ৬৭৫টি পরিবারের মধ্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। শহর এলাকায় ২ লক্ষ ১৯ হাজার ২৭৩ টি পরিবারের মধ্যে ১ লক্ষ ৩২ হাজার ৬৫৮ টি পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top