News Flash

Image

জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ সেপ্টেম্বর: ফের জাতীয় সড়কে দু্র্ঘটনায় আহত হয় একজন। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরনে জানাযায়, বৃহস্পতিবার শান্তিরবাজার দমকলবাহিনীর নিকট খবর যায় শান্তির বাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।  ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলাহাসপাতলে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা।

এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে দমকলবাহিনীর কর্মীরা জানান দুর্ঘটনার সঠিক কারন জানাযায়নি। উনারা স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছেন দুইটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।  তবে উনারা ঘটনাস্থলে কোনো বাইককে পাননি।  তাই বাইক দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা।  দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ বলে জানা যায়।  দুর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনার তদন্তে নেমেছেন শান্তিরবাজার থানার পুলিশ।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top