News Flash

Image

মণিপুরে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বাড়িতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগ

ইমফল, ৫ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরে অবসরপ্রাপ্ত জনৈক পুলিশ আধিকারিকের বাড়িতে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে। ঘটনা জিরিবাম জেলার সীমান্তবর্তী ফেরজাওল জেলার অন্তর্গত জাকুরাধরে সংগঠিত হয়েছে। আগুনে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের তিন কক্ষের বাড়িটি পুড়ে গেছে।

জেলা পুলিশ সূত্ৰে জানা গেছে, বুধবার ভোরে সন্দেহভাজন ‘উপজাতীয় গ্রাম স্বেচ্ছাসেবকরা’ একটি বাড়িতে আগুন দিয়েছিল। এর পর জিরিবাম জেলা থেকে প্ৰায় ২৮ কিলোমিটার দূরে মার-অধ্যুষিত ফেরজাওল জেলার কাছে আজ বৃহস্পতিবার ভোররাত প্রায় সাড়ে তিনটা নাগাদ অজ্ঞাতপরিচয় সশস্ত্ৰ দুষ্কৃতীরা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

পুলিশের সূত্রটি জানিয়েছে, জেলায় পূর্বের সহিংসতার পর অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাঁর পরিবারকে নিয়ে ওই বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছেন।

প্ৰসঙ্গত, মণিপুরের জিরিবাম জেলার সীমান্তবর্তী অসমের কাছাড় জেলায় জিরিবাম জেলা প্রশাসন, আসাম রাইফেলস এবং সিআরপিএফ আধিকারিকদের উপস্থিতিতে জিরিবামের মেইতেই, মার, থাডউ, পাইতে এবং মিজো সম্প্রদায়ের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে জেলায় স্বাভাবিকতা পুনরুদ্ধার এবং অগ্নিসংযোগ প্রতিরোধ করতে সব জনগোষ্ঠীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি সম্পাদনা হয়। তার পরও আজ এই ঘটনাটি সংঘটিত হওয়ায় নানা প্রশ্ন উঠছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top