News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক মানুষ গড়ার কারিগর, তারই নিদর্শন রাখলেন বাবুল কুমার রায়
Image

শিক্ষক মানুষ গড়ার কারিগর, তারই নিদর্শন রাখলেন বাবুল কুমার রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর:
শিক্ষক মানুষ গড়ার কারিগর, তারই নিদর্শন রাখলেন বাবুল কুমার রায়। উনার মতো শিক্ষকরা আজও রয়েছে এই সমাজে। তারা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। শিক্ষক দিবসের আগে এক আদর্শ শিক্ষকের খোঁজ পাওয়া গেল রাজধানী অরুন্ধতীনগর এলাকায় ।  সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।  বিনা পয়সায় যিনি শিক্ষকতা করে চলেছেন সমাজের উন্নয়নে। তার নাম বাবুল কুমার রায়। উনার মত শিক্ষকরাই হলেন প্রকৃত শিক্ষক।

তিনি চারিপাড়া স্কুলে শিক্ষকতা করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত। বায়লোজি সাবজেক্ট টিচার হিসেবে তিনি কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে তিনি ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় শিক্ষাদান করে চলেছেন। ইংরেজি গ্রামার ও বায়োলজি বিনা পয়সায় ৪০- ৫০ জন ছাত্রছাত্রীকে পড়িয়ে চলেছেন প্রতিদিন । আগে শুধু চারিপাড়া স্কুলের ছাত্র-ছাত্রীরা আসতো ।

বর্তমানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উনার কাছে বিনে পয়সায় শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি স্কুলে গিয়েও তিনি এখনো দুটি ক্লাস করাচ্ছেন সপ্তাহে একদিন। উনি সমাজের অন্যান্য শিক্ষকদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন এরকম বিনা পয়সায় গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে এগিয়ে আসেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top