News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের উত্তপ্ত মেলাঘর, পুর পরিষদের চেয়ারপার্সনের বিরুদ্ধে অভিযোগ এনে থানা ঘেরাও ও পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
Image

ফের উত্তপ্ত মেলাঘর, পুর পরিষদের চেয়ারপার্সনের বিরুদ্ধে অভিযোগ এনে থানা ঘেরাও ও পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: ফের উত্তপ্ত হয়ে উঠেছে মেলাঘর। অভিযোগ জানা গেছে পুরপরিষদের চেয়ারপার্সন যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা নাকি নির্দোষ। আর তারই প্রতিবাদে বুধবার থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পূর্ব চন্ডিগড়ের মহিলারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যানের সমর্থনে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। আর এতে দুর্ভোগের শিকার হয়েছিলেন সাধারণ মানুষ। ২৪ ঘন্টা পার না হতেই ফের মেলাঘর থানাধীন পূর্ব চন্ডিগড়ের মহিলারা বুধবার থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের অভিযোগ নিজ স্বামীর ওপর আক্রমণের ঘটনায় পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ মিথ্যা মামলা করেছেন গ্রাম প্রধান সেন্টু বর্মণের বিরুদ্ধে। চেয়ারম্যান পক্ষ থেকে  যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা নাকি নির্দোষ, যার ফলে পূর্ব চন্ডিগড়ের পুরুষ মহিলারা একত্রে মিলে মেলাঘর থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করে। যার ফলে বিভিন্ন যানবাহনের লম্বা লাইন ও হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। বর্তমানে মামলা পাল্টা মামলা এবং আন্দোলন ও পাল্টা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মেলাঘর এলাকায়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top