News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ডেপুটেশনে সামিল ডিওয়াইএফআই
Image

রাজধানীতে রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ডেপুটেশনে সামিল ডিওয়াইএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজধানীতে রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বুধবার ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

ঘটনার বিবরনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, মঙ্গলবার রাতে বটতলা এলাকায় এক মহিলাকে আক্রমণ করার চেষ্টা করে এক মদ্যপ যুবক। কিন্তু মহিলার স্বামীকে আসতে দেখে পালিয়ে যায় ওই যুবক। একই দিনে সন্ধ্যায় অন্য একটি মেয়ে কিছু যুবক দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় বলে খবর। রাজধানীর বুকে এধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না। তাই নারীদের সুরক্ষা প্রদানে অবিলম্বে রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন বাম ছাত্র  যুব সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top