News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) ত্রিপুরায় রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনে বিজেপির প্রত্যাশিত জয়, সাংসদ নির্বাচিত রাজীব ভট্টাচার্য
Image

(Update) ত্রিপুরায় রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনে বিজেপির প্রত্যাশিত জয়, সাংসদ নির্বাচিত রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৩ সেপ্টেম্বর : প্রত্যাশিতভাবেই ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। তিনি বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা মিলে ৪৭ জন বিধায়কের ভোট পেয়েছেন।

এদিন, বিজয়ী ঘোষণার পর বিজেপি যুব মোর্চার সুবিশাল বাইক মিছিল তাঁকে নিয়ে বিধানসভা ভবন থেকে রওয়ানা দিয়েছে।

অন্যদিকে, বামফ্রন্ট প্রার্থী সিপিএমের সুধন দাস ১০ টি ভোট পেয়েছেন। কংগ্রেস এদিন রাজ্যসভার উপনির্বাচনে ভোটদানে বিরত থেকেছে। ফলে, ৬০ জন বিধায়কের মধ্যে ৫৭ জন এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্যসভায় উপনির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য-কে দলের সমস্ত বিধায়ক এবং শীর্ষ পদাধিকারীরা পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আমাকে বিশ্বাস করে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। তিনি নিশ্চিত রাজ্যসভায় গিয়ে জনগণের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে পারব।

এদিন তিনি আরও বলেন, বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা মিলে ৪৭ জন বিধায়কের ভোট পেয়েছেন। তিনি সকল বিধায়ক ও বিধায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top