News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয় প্রবেশের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ অভিভাবক মহলের
Image

বিদ্যালয় প্রবেশের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ অভিভাবক মহলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
রাজধানীর আগরতলা শহর এলাকার প্রগতিবিদ্যা ভবন স্কুলটির প্রবেশ পথ দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি উঠেছে। 

রাজধানী আগরতলা শহর এলাকার প্রগতি বিদ্যাভবন স্কুলে প্রবেশের পথে ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই হোচট খেয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করছেন না। তাতে প্রতিদিন এই স্কুল পড়ুয়ারা  দুর্ঘটনাগ্রস্থ হচ্ছে এবং তাদের পোশাক বই খাতা পত্র নষ্ট হয়ে যাচ্ছে।

তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক এবং পড়ুয়ারা। অবিলম্বে প্রগতি বিদ্যাভবন স্কুলের রাস্তাটি সংস্কার করার জন্য ছাত্র ও অভিভাবকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। রাস্তা সংস্কারের দাবিতে অভিভাবকরা মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভও প্রদর্শন করেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top