News Flash

  • Home
  • দিনের খবর
  • নিজাম প্যালেসের ৬-তলায় আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি বলে অনুমান
Image

নিজাম প্যালেসের ৬-তলায় আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি বলে অনুমান

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): নিজাম প্যালেসের ৬-তলায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিন সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ -তলার ১টি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেখানে একটি টিভিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা কাপড়ের স্তূপে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন সিপিডাব্লিউডি-র কর্মীরা। তাঁরাই আগুন নিভিয়ে ফেলেন। এর পর সেখানে পৌঁছয় দমকল। তারাও আগুন নেভানোয় হাত লাগায়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top