News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় ভূখণ্ডে থেকে উদ্ধার মৃতদেহ হস্তান্তর করা হলো বাংলাদেশে 
Image

ভারতীয় ভূখণ্ডে থেকে উদ্ধার মৃতদেহ হস্তান্তর করা হলো বাংলাদেশে 

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হলো। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ, বিএসএফ এবং বিজিবি ও মৃত নাবালিকার পরিবারের উপস্থিতিতে মৃতদেহ ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। 

সোমবার ভারতীয় ভূখণ্ডের কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের অধীন কালেরখান্দি সীমান্ত এলাকা থেকে নাবালিকা স্বর্ণা দাসের (১৬) মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃতদেহ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালের রাখা হয়েছিল। মঙ্গলবার ময়নাতদন্ত করা হয় ওই নাবালিকা মেয়েটির। এদিকে ওই নাবালিকার বাবা ফরেন্দ্র কুমার দাস মৃতদেহ শনাক্ত করেছেন।  পরবর্তীতে বিএসএফ এবং বিজিবির প্রতিনিধিদের এক ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। তারপরেই মৃতার বাবা এবং বিজিবির উপস্থিতিতে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য সূত্র অনুযায়ী, দালাল চক্রের হাত ধরে সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করার সময় বিজিবির গুলিতে মৃত্যু হয়েছিল ওই নাবালিকার। মৃত নাবালিকার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানাধীন জুড়ি এলাকায়। সোমবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার দেড়শ গজের ভেতরে ভারতীয় ভূখণ্ড থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top