News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের সাথে সিপিআইএমের জোট হয় নি, কংগ্রেসের ভোট বয়কটের ডাক সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত : বিরোধী দলনেতা
Image

কংগ্রেসের সাথে সিপিআইএমের জোট হয় নি, কংগ্রেসের ভোট বয়কটের ডাক সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত : বিরোধী দলনেতা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: কংগ্রেসের সাথে সিপিআইএমের রাজনৈতিক জোট কখনো হয় নি। কংগ্রেসের সাথে সিপিআইএম শুধু আসন সমঝোতা করেছে। রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।আজ ভোটাধিকার প্রয়োগ করে একথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল সবাই জানে। বিজেপির নীতি এবং মতাদর্শের বিরুদ্ধে সিপিআইএমের লড়াই। এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতেই রাজ্যসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআইএম।

এদিন তিনি বলেন, জয় বা পরাজয়ের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে তা নয়। বিজেপির মতাদর্শকে বামপন্থীরা তার বিরুদ্ধে।

তাঁর কথায়, রাহুল গান্ধী ডাক দিয়েছেন দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে বিজেপিকে উৎখাত করতে হবে। কিন্তু অন্যদিকে ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top