News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী দিনে ত্রিপুরার রাজ্যের একমাত্র ভবিষ্যত কংগ্রেস, আর কোনো দলকে ত্রিপুরার জনগন সুযোগ দেবে না” – সুদীপ
Image

আগামী দিনে ত্রিপুরার রাজ্যের একমাত্র ভবিষ্যত কংগ্রেস, আর কোনো দলকে ত্রিপুরার জনগন সুযোগ দেবে না” – সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
আগামী দিনে ত্রিপুরার রাজ্যের একমাত্র ভবিষ্যত কংগ্রেস। আর কোনো দলকে ত্রিপুরার জনগন সুযোগ দেবে না। ২৫ বছরের বাম শাসন দেখেছে রাজ্যবাসী, বিজেপি শাসন দেখছে, একমাত্র কংগ্রেস দলই সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য সবসময় থাকেন। রাজ্যের মানুষের খারাপ সময়ে শুধুমাত্র কংগ্রেস দলই মানুষের পাশে থাকে। মঙ্গলবার কংগ্রেস দলের বর্তমান অবস্থান নিয়ে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন একমাত্র কংগ্রেসই মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ফুড সিকিউরিটি অ্যাক্ট দিয়েছে কংগ্রেস, তাই আজ ৫ কেজি করে চাল দিতে পারছে জনগণকে। এমজিএন রেগা পাশ না করালে আজ গ্রামেগঞ্জে কাজ করতে পারত না জনগন। কাজের অধিকার, খাদ্যের অধিকার, বনাধিকার, জানার অধিকার সবকিছুই কংগ্রেসের দেওয়া। তাই উন্নয়ন একমাত্র কংগ্রেস দ্বারাই সম্ভব, এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক।

এছাড়াও চার রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস খুবই ভালো অবস্থানে রয়েছে বলে জানান বিধায়ক। এদিকে রাজ্যের বিধানসভা অধিবেশনে বর্তমান বন্যা পরিস্থিতি, বেকার সমস্যা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেস দল কথা বলবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top