News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র স্মৃতি লীগের ম্যাচ ফের ড্র টাউনকে রুখলো জুয়েলস অ্যাসো.
Image

চন্দ্র স্মৃতি লীগের ম্যাচ ফের ড্র টাউনকে রুখলো জুয়েলস অ্যাসো.

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের লীগের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি। এবার টাউন ক্লাব বনাম জুয়েলস অ্যাসোসিয়েশনের ম্যাচ। ‌একটু ঘুরিয়ে বললে বলা যায় টাউনকে রুখে দিয়েছে জুয়েলস। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবলের পঞ্চম দিনের প্রথম খেলায় টাউন ক্লাব ও জুয়েল এসোসিয়েশনের ম্যাচটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। ৯০ মিনিটের খেলায় আক্রমণ প্রতি আক্রমণের কোনও ঘাটতি ছিল না। উপরন্ত খেলায় অসদাচরণের দায়ে দু-দলের তিনজনকে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখতে হয়েছে। তবে জয়সূচক গোলের সন্ধান কেউ পায় নি। নিছক অর্থে দর্শকরা এক প্রকার হতাশ হয়েছেন বলা চলে। গোল না হওয়ার চেয়েও গোল করার মত এরকম পরিস্থিতি তেমন কেউ সৃষ্টি করতে পারেনি। উল্লেখ্য, টাউন ক্লাব প্রথম খেলায় ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে দুই গোলে জয়ী হয়ে প্রথম জয়ের স্বাদ পেয়ে ৩ পয়েন্ট পেয়েছিল। আজ ড্র ম্যাচের সুবাদে আরও ১ পয়েন্ট পেলো। এদিকে, জুয়েলস অ্যাসোসিয়েশন প্রথম ম্যাচে ব্লাড মাউথের কাছে ন্যূনতম গোলে হেরে পয়েন্ট খুয়ালেও আজ, মঙ্গলবার টাউন ক্লাবকে একপ্রকার রুখে দিয়ে প্রথম পয়েন্ট অর্জন করতে পেরেছে। এর মধ্যেও একটু গুছিয়ে খেলার স্বীকৃতি স্বরূপ টাউন ক্লাবের অধিনায়ক রতন কিশোর জমাতিয়া পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। বলাবাহুল্য, টাউন ক্লাবের অপজিৎ ত্রিপুরা ও জ্যাক মহানামা এবং জুয়েল এসোসিয়েশনের কর্ণ কলৈই কে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, টিংকু দে, অসীম বৈদ্য ও বিপ্লব সিংহ

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top