News Flash

Image

রাতের আধারে ফের বাইক চুরি বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৩ সেপ্টেম্বর:
এক অসহায় রাবার শ্রমিকের বাইক চুরি করে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা। সোমবার গভীর রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে  বিশ্রামগঞ্জ থানা এলাকার গুলিরাইবাড়ি ভিলেজের চান্দুয়াপাড়া  এলাকায়।

চোরের উপদ্রবে একরকম অতিষ্ঠ হয়ে পড়েছেন গোটা বিশ্রামগঞ্জ থানা এলাকার মানুষ।  বাঁশতলী ভিলেজের জাঙ্গালিয়া বাড়ী এলাকার চুরিকান্ডের পর গতকাল গভীর রাতে গুলিরাইবাড়ি ভিলেজের  চান্দুয়া পাড়া এলাকার এক রাবার শ্রমিকের বাড়ি থেকে বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।  জানা গেছে এদিন এমডি শাহিন মিয়া  এবং তার বৃদ্ধ মা রূপমালা বেগম রাতের খাবার খেয়ে ঘরের মধ্যে  ঘুমিয়ে পড়েন। সেই সময় দরজা ভেঙ্গে বাইকটি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

মঙ্গলবার  সকালবেলা ঘুম থেকে উঠে শাহিন দেখতে পায় তার ঘরের দরজা ভাঙ্গা এবং তার ঘরে রাখা  বাইকটি উধাও হয়ে গেছে । এরপর অনেক  খোঁজাখুঁজি করেও বাইকটির সন্ধান  বের করতে পারেনি শাহিন মিয়া ও গ্রামবাসী। পরবর্তী সময়ে বিশালগড় থানায় বাইক চুরির মামলা দায়ের করেছেন শাহিন ও তার মা। 

প্রত্যন্ত এলাকা হওয়াতে উক্ত এলাকাগুলিতে বছরেও একবার পুলিশ পা বাড়ায় না বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। তাই প্রায়ই চুরিকান্ড সংগঠিত হচ্ছে। বর্তমানে বাইকটি উদ্ধার করার জন্য জেলা পুলিশ সুপারের কাছে  আবেদন জানিয়েছেন অসহায় রাবার শ্রমিক এমডি শাহিন মিয়া  এবং তার বৃদ্ধ মা রূপমালা বেগম।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top