News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ দিন পর বিধায়কের হস্তক্ষেপে খুলল কলাছড়ি পঞ্চায়েতের তালা
Image

৬ দিন পর বিধায়কের হস্তক্ষেপে খুলল কলাছড়ি পঞ্চায়েতের তালা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩ সেপ্টেম্বর:
অবশেষে কমলপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেবের হস্তক্ষেপে ছয় দিন পর দুর্গা চৌমুহনী ব্লকের এক নং কলাছড়ি পঞ্চায়েতের তালা খুলল।

প্রধান নির্বাচনকে কেন্দ্র করে সদলীয়দের মধ্যে বিক্ষোভ চরম আকার ধারণ করায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল একাংশ। এলাকার বিধায়ক দফায় দফায় উভয় পক্ষের সঙ্গে আলোচনাক্রমে ৬ দিন পর পঞ্চায়েত অফিসের তালা খুলে দিয়েছেন। নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে গত ৬ দিন ধরে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছিল।

মঙ্গলবার পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়ার পর কাজকর্ম স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ ৬ দিন বন্ধ থাকার পর শর্ত অনুযায়ী  মঙ্গলবার তালা খুলে দেওয়া হলো দুর্গা চৌমুহনী ব্লকের অধীন ১নং কলাছড়ি পঞ্চায়েতের। দুর্গা চৌমুহনী ব্লকের অধীন কলাছড়ি পঞ্চায়েত। ওয়ার্ড ৫টি। সদস্য সদস্যা সংখ্যা ৯জন। নির্বাচন হয় নি। বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। প্রধান উপ প্রধান পদ নিয়ে দলের মধ্যে দুই গোষ্ঠীর জন্ম নেয়। শুরু হয় ক্ষোভ বিক্ষোভ। গত ২৯ আগস্ট কলাছড়ি পঞ্চায়েতের অফিসে প্রধান,উপ প্রধান সহ ৯ সদস্য সদস্যার শপথ গ্রহন অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বিজেপি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীরা প্রধান,উপ প্রধান পরিবর্তন নিয়ে ১ নং কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে কমলপুর — আমবাসা সড়কের কলাছড়ি পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধ করে বসে। অবরোধের ফলে ভোগান্তির শিকার হন সাধারন মানুষ। কোন গোষ্ঠীর নেতারা আসে নি আলোচনা করে অবরোধ  প্রত্যাহার করানোর জন্য।  শেষ পর্যন্ত মঙ্গলবার পঞ্চায়েতের তালা খুলে বিধায়ক মনোজ কান্তি দেবের সিল ও সাক্ষরিত কাগজে প্রধান দ্রৌপদী মালাকার ও উপপ্রধান নিবাস দাসকে সামনে রেখে ১১ জনের পঞ্চায়েত উন্নয়ন কমিটি গঠন করে পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে জি আর এস কর্মী বাবুল দত্তের নিকট জমা দেন।  মঙ্গলবার দল থেকে ১১জনের এক উন্নয়ন কমিটি গঠন করা হয়। এখন থেকে উন্নয়ন কমিটি পঞ্চায়েত পরিচালনা করবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top