News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএড এবং ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহনের দাবিতে শিক্ষা ভবনে প্রতিবাদ বিক্ষোভে সামিল বেকার যুবক যুবতীরা
Image

বিএড এবং ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহনের দাবিতে শিক্ষা ভবনে প্রতিবাদ বিক্ষোভে সামিল বেকার যুবক যুবতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর:
বিএড এবং ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষার নোটিফিকেশন দিতে এবং পরীক্ষা গ্রহণের দাবিতে সোমবার দুপুরে আগরতলায় শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থী বেকার যুবক যুবতীরা।

রাজ্যে বেশ কিছু সংখ্যক বিএড এবং ডি এল এড উত্তীর্ণ বেকার রয়েছে। তাদের পরীক্ষার নোটিফিকেশন জারি করতে এবং পরীক্ষা গ্রহণ করতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। ফলে সংশ্লিষ্ট বেকারদের মধ্যে হতাশা বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএড এবং ডিএলএড উত্তীর্ণ বেকাররা টেট ১, টেট২ এবং এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশন জারি করতে এবং তাদের পরীক্ষা গ্রহণ করার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top