News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে দেরিতে আসার কারনে স্কুল গেইটে তালা ঝুলালো বিদ্যালয়ের প্রধান শিক্ষক
Image

বিদ্যালয়ে দেরিতে আসার কারনে স্কুল গেইটে তালা ঝুলালো বিদ্যালয়ের প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ সেপ্টেম্বর: বিদ্যালয়ে দেরিতে আসার কারনে স্কুল গেইটে তালা ঝুলালো বিদ্যালয়ের প্রধানশিক্ষক।
সোমবার সকাল ১০ ঘটিকার পর শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের সামনে ছাত্র ও শিক্ষকের ভিড় লক্ষ্য করা যায়।

জানাযায় বিদ্যালয়ে যেসকল ছাত্রছাত্রী ও শিক্ষকরা সকাল ১০ ঘটিকার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধানশিক্ষক জানান সকলকে বিগতদিনেও স্কুল সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগীতা চেয়েছেন।  সকলকে সময়মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলেও অধিকাংশ ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে নিজ খেয়ালখুশি মতো আসেন। 

অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসন্মতিক্রমে সোমবার ১০ ঘটিকার পর বিদ্যালয়ের গেইটে তালা ঝুলানো হয়। এতে করে যে সকল শিক্ষক শিক্ষিকারা দেরিতে এসেছেন উনাদের কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারন জানাতে চাইলে উনারা রাস্তা খারাপ হবার অজুহাত দেখাচ্ছেন।  উনারা জানান শান্তিরবাজার বিলোনিয়া রাস্তা খারাপ হবার কারনে উনাদের দেরি হয়েছে।  ছাত্র ছাত্রীরা জানান বিদ্যালয়ে প্রবেশ না করতে পেরে সকলকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের এই ধরনের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছেন। 

শিক্ষার মান উন্নয়নে এই ধরনের পদক্ষেপ গ্রহন করায় সকলে স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।  সকলে আশাবাদী আজকের দিনের পর বিদ্যালয়ে আসারক্ষেত্রে সকলে সময়ের প্রতি বিশেষভাবে নজর দেবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top