News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক সম্মেলনে অর্থ দপ্তরের সচিববন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিবের সভাপতিত্বে এসএলবিসি’র বৈঠক
Image

সাংবাদিক সম্মেলনে অর্থ দপ্তরের সচিববন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিবের সভাপতিত্বে এসএলবিসি’র বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যে সাম্পতিক অপ্রত্যাশিত বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে আজ মহাকরণে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন দপ্তরের সচিব, বিশেষ সচিব, অধিকর্তা এবং উচ্চপদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন৷ সভায় বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকগণ বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থদপ্তরের সচিব অপূর্ব রায় এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সভায় বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিগণ জানিয়েছেন বন্যায় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের ক্ষয়ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে ব্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্যোগ নেবে৷ ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন এলাকায় শিবিরের আয়োজন করবে৷ ব্যাঙ্কগুলি প্রধানমী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমী আবাস যোজনা-শহর প্রকল্পেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে৷ পিএমইজিপি, স্বাবলম্বন, পিএম বিশ্বকর্মা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, সিডি রেসিও বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হবে৷
সাংবাদিক সম্মেলনে অর্থ সচিব জানান, সভায় বিভিন্ন দপ্তরের সচিবগণ সংশ্লিষ্ট দপ্তরের  ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তপক্ষের সামনে তুলে ধরেন৷ কৃষি দপ্তরের ক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন চলছে যা এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলিকে জানিয়ে দেওয়া হবে৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের সচিব জানান, এই বন্যায় দপ্তরের বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা নিরুপণ করে ব্যাঙ্কগুলিকে জানানো হবে৷ এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তারাও তাদের নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তপক্ষের সামনে তুলে ধরেন৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রপ ইনসুুরেন্স ইনস্টিটিউশনাল ফাইনেন্স অধিকর্তা রাখী বিশ্বাস, এসএলবিসি কনভেনার ঋতুরাজ কৃষ্ণা প্রমুখ৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top