News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষিজমি থেকে উদ্ধার কঙ্কালের অংশ এবং একটি প্যান্ট ও কোমরের ব্যাল্ট, চাঞ্চল্য
Image

কৃষিজমি থেকে উদ্ধার কঙ্কালের অংশ এবং একটি প্যান্ট ও কোমরের ব্যাল্ট, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ সেপ্টেম্বর: লাসহরের চন্ডিপুর বিধানসভার ইন্দিরানগর এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে কঙ্কালের অংশ এবং একটি প্যান্ট ও কোমরের ব্যাল্ট। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

ঘটনার বিবরনে প্রকাশ, এলাকার কৃষিজমিতে এদিন কৃষকরা গেলে তারা দেখতে পান কিছু হাড় একটি পুরুষের প্যান্ট এবং কোমরের ব্যাল্ট পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পালশূহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। হাড়গুলিকে নিয়ে গিয়ে পরীক্ষা করার পরেই বলা যাবে কিছু। এদিকে এলাকাবাসীরা জানায়, এলাকায় এক ব্যক্তি গত প্রায় বছর খানেক ধরে নিখোঁজ, তারা প্রাথমিকভাবে ধারনা করছেন ওই কঙ্কালগুলি ওই ব্যক্তিরই ।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top