News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে রোমহর্ষক ঘটনা, দশম শ্রেণীর ছাত্রীকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করল যুবক
Image

প্রকাশ্য দিবালোকে রোমহর্ষক ঘটনা, দশম শ্রেণীর ছাত্রীকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করল যুবক

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ সেপ্টেম্বর: প্রকাশ্য দিবালোকে দশম শ্রেণীর এক ছাত্রীকে চুরিকাহত করে হত্যার পর অভিযুক্ত যুবক নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাইভেট টিউশনে যাওয়ার সময় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে গলায় এবং বুকে ধারালো ছুরির আঘাতে নৃশংসভাবে খুন করলো এক যুবক। স্কুল ছাত্রীকে ছুরি মারার পর ঘটনায় অভিযুক্ত যুবক নিজে গলার শ্বাসনালী কেটে আত্মহত্যার চেষ্টা করে। অভিযুক্ত যুবক কার্তিক নাথকে আশংকাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয়। হাড়হিম করা এই ঘটনা কাঞ্চনপুর বাজারের পোস্ট অফিস রোডে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাঞ্চনপুরে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top