News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্থ যুবকের বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী
Image

নেশাগ্রস্থ যুবকের বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ সেপ্টেম্বর: কমলপুরর কিছু নেশাগ্রস্থ যুবকদের বাইকের দৌরাত্বে দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারন পথচারীরা। ফলে আতঙ্ক বাড়ছে। সোমবার দুপুর ২টা নাগাদ কমলপুর মানিক ভান্ডার সড়কের হারেরখোলা মনুভ্যালী চা প্রসেসিং সেন্টার সংলগ্ন এলাকায়  ভয়ংকর পথ দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

হারের খোলা গ্রামের বাসিন্দা কৃষ্ণধন দাস (৫৭) দুপুর ২টা নাগাদ রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে এক যুবক নেশাগ্রস্থ অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে এসে পথচারী কৃষ্ণধন দাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণধন মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহতাবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। তার কপাল ও মাথা ফেটে যায়। অবস্থা আশঙ্কাজনক বুঝে  ধলাই জেলার কুলাই হাসপাতালে তাকে রেফার করা হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top