News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজচিফ মিনিস্টার্স ওয়ার রুমে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা
Image

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজচিফ মিনিস্টার্স ওয়ার রুমে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের চিফ মিনিস্টার্স ওয়ার রুমে আয়োজিত সভায় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিভাগে ফ্যাকাল্টি নিয়োগ, পিএম-ডিভাইন প্রকল্পে নির্মীয়মান কলেজ বিল্ডিং-এর বর্তমান অবস্থা, ২৫০ আসন বিশিষ্ট বয়েজ ও গার্লস হোস্টেল নির্মাণ, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি, কলেজের জন্য ডেন্টাল ভ্যানের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ সভায় ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করে মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সার্বিক উন্নতির লক্ষ্যে ডেন্টাল কাউন্সিল অব ইণ্ডিয়ার যে নিয়মনীতি ও নির্দেশিকা রয়েছে তা অনুসরণ করেই সমস্ত কাজ করতে হবে৷ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে৷ তবে কোনও পদের যোগ্য প্রার্থী রাজ্যে পাওয়া না গেলে পিআরটিসির ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থা রাখতে হবে৷ ডেন্টাল কাউন্সিল অব ইণ্ডিয়ার কলেজ পরিদর্শন করার পূর্বেই সমস্ত উদ্যোগ কার্যকর করার উপর মুখ্যমী গুরুত্ব আরোপ করেন৷
সভায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পঠন-পাঠন সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন৷ সভায় এছাড়াও আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষা প্রফেসর (ডা.) শালু রাই, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. তপন মজমদার, ত্রিপুরা হেলথ সার্ভিসের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডা. শঙ্কর চক্রবর্তী, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন৷  

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top