News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদানকে সামাজিক অনুষ্ঠানে পরিণত করার আহবান মুখ্যমন্ত্রীর
Image

রক্তদানকে সামাজিক অনুষ্ঠানে পরিণত করার আহবান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: একদন্ত সামাজিক সংস্থা তাদের গনেশ পূজাকে সামনে রেখে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করে জ্যাকসন গেইট এলাকায়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্তসহ অন্যান্যরা।

সিদ্ধিদাতা গণেশ পূজাকে সামনে রেখে মহতী রক্তদান শিবিরের আয়োজন করল একদন্ত সামাজিক সংস্থা। সোমবার জ্যাকসন গেইটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন এ ধরনের সামাজিক কর্মসূচিতে যারাই এগিয়ে আসবেন তারা সমাজের শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করবেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান নিশ্চিত করতে এধরনের কর্মসূচি খুবই উপযোগী। রক্তদান সামাজিক উৎসবে পরিণত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top