News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত-বাংলাদেশ সীমান্তে নাবালিকার মৃতদেহ উদ্ধার
Image

ভারত-বাংলাদেশ সীমান্তে নাবালিকার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়ার দেড়শ গজের ভেতরে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। সম্ভবত, বাংলাদেশে অস্থিরতার কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির গুলিতে ওই বাংলাদেশী নাগরিক ওই নাবালিকার মৃত্যু হয়েছে। ষোড়শী ওই নাবালিকা স্বর্ণা দাস বলে পরিচিতি মিলেছে। আপাতত, তাঁর মৃতদেহ কৈলাসহর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তাঁর ময়না তদন্ত হবে।

আজ সকালে কৈলাসহরে ইরানী থানার অন্তর্গত টিলাগাওঁ পঞ্চায়েতের অধীন কালেরখান্দি সীমান্তে কাটা তারের বেড়ার ওপারে নাবালিকার মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়ে ইরানী থানার ওসি অরুনোদয় সাহার বক্তব্য, লাটিয়াপুড়া বিওপি-র ইস্টার্ন কমান্ড্যান্ট থেকে খবর পেয়েছিলাম, সীমান্তে কাটা তারের বেড়ার ৫০ মিটার পশ্চিমে নাবালিকার মৃতদেহ দেখা গেছে। ওই খবরের ভিত্তিতে ঊনকোটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ডিসিএম, এসডিপিও এবং ফরেন্সিক টিম সাথে ইরানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। সেখানে সমস্ত আইনী প্রক্রিয়া মেনে মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়না তদন্ত হবে, জানিয়েছেন তিনি। 

পুলিশ সুত্রে খবর, বাংলাদেশী নাগরিক ওই নাবালিকা স্বর্ণা দাস(১৬) বলে পরিচিতি মিলেছে। রবিবার রাতে অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানাধীন জুড়ি এলাকার বাসিন্দা ছিলেন স্বর্ণা। দালালের সহযোগিতায় বাবা রেবতী দাস ও মা রাণী দাসকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ছিলেন ওই নাবালিকা। কিন্তু, বিজিবি-র নজরে পড়তেই বেঘোরে প্রাণ গেল তাঁর। সূত্রের দাবি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম নজরে আসতেই বিজিবি গুলি ছুড়েছে। তাতে, স্বর্ণা দাস গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে ভারতের দিকে ছুটে গেছে। কিন্তু, সীমান্তের খুব কাছাকাছি এসেই মাটিতে লুটিয়ে পড়েছে। এদিকে, তাঁর বাবা ও মা প্রাণ বাঁচিয়ে বাংলাদেশের দিকে ছুটেছেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top