News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
Image

কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ সেপ্টেম্বর: কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কৈলাসহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণময় রেলী অনুষ্ঠিত হয়। কলেজের পক্ষ থেকে উক্ত রেলিতে চারটি ট্যাবলুর এর মাধ্যমে কলেজ যে ১৯৫০ সালের শুরু হয়েছিল এর ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাথে কলেজে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যে যার ট্রেডিশনাল ড্রেস পরে রেলিতে পা মিলিয়েছেন এদিন।

এই রেলিকে সর্বাত্মক সুন্দর করে তোলার জন্য আসাম রাইফেল বাহিনীর একটি ব্যান্ড ছিল। সাথে স্থানীয় ব্যান্ড পার্টিও ছিল। রেলিতে কৈলাসহরের বিভিন্ন সামাজিক সংস্থাগুলি পা মিলিয়েছে। সর্বোপরি কৈলাসহরের পৌর পরিষদের চেয়ারপারসন  চপলা দেবরায়, মন্ত্রী  টিংকু রায় সহ কৈলাসহরের অনেক বুদ্ধিজীবীরাও এই রেলিতে অংশগ্রহণ করেছেন। রেলী কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কলেজে গিয়ে শেষ হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top