News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভোটাররা
Image

বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভোটাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রবিবার কৃষ্ণপুর বিধানসভার এক যোগদান সভায় বিভিন্ন দলত্যাগ করে ১০০ জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে। এদিন নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে স্বাগত জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

রবিবার কৃষ্ণপুর বিধানসভার জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এদিন বিধানসভার হলুদিয়াতে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

অনুষ্ঠানে বিভিন্ন দল ত্যাগ করে ৪২ টি পরিবারের ১০০ জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টি দলে। এদিন নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে স্বাগত জানিয়ে নিজদলে বরণ করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির নেতৃত্বে  ভারতবর্ষ বিকাশের দিকে অগ্রগতি হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় যেভাবে উন্নয়ন হচ্ছে তার নিরিখেই আজ রাজ্যের মানুষ বিজেপি দলে শামিল হচ্ছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top